আফ্রিকা

লিবিয়ায় গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

ত্রিপোলি, ৪ ফেব্রুয়ারি – লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার পশ্চিম লিবিয়ার জিনতান শহরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ৫৩ বছর বয়সী সাইফ গত এক দশক ধরে এই শহরেই অবস্থান করছিলেন।

আল জাজিরা আরবির লিবিয়া প্রতিনিধি আহমেদ খলিফা এই ঘটনার সত্যতা সম্পর্কে জানান যে সাইফ গাদ্দাফিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুয়াম্মার গাদ্দাফির ছেলেদের মধ্যে সাইফ আল-ইসলাম ছিলেন সবচেয়ে প্রভাবশালী ও পরিচিত মুখ। ২০১১ সালে বাবার পতনের পর তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং পরবর্তীতে মুক্তি পেয়ে দেশটির রাজনীতিতে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language