দেশে বিদেশে অর্থপাচারকারীদের বয়কটের আহ্বান

টরন্টো, ১০ ফেব্রুয়ারি – কানাডাভিত্তিক অর্থ পাচার ও লুটেরা বিরোধী আন্দোলন- ’লুটেরা রুখো স্বদেশ বাঁচাও’ বাংলাদেশ থেকে অর্থ পাচারাকরাীদের সামাজিকভাবে বয়কট করার জন্য কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।
বুধবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছে, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, কানাডার টরন্টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাষা সৌধ ( যা শহীদ মিনারের হবহু আদলে নির্মিত) নির্মানের দায়িত্বে থাকা ’অর্গানইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (আইএমএলডি ইনক)’ এর সাথে কতিপয় ব্যক্তি যুক্ত আছেন যাদের বিরুদ্ধে প্রিয় জন্মভূমি বাংলাদেশের এক বা একাধিক ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন- এই অভিযোগ তদন্ত করছে বলেও পত্রিকায় খবর বেরিয়েছে। আইএমএলডির মতো একটি সংগঠনে তাদের অন্তর্ভূক্তি সম্পূর্ণ অনাকাংখিত।

বিবৃতিতে বলা হয়, আমরা আশা করছি টরন্টো ও সমগ্র কানাডা তথা বিশ্বের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলোতে কোনভাবেই অর্থ পাচারকারী এবং লুটেরাদের অন্তর্ভূক্ত করা না হয় এবং তাদের কাছ থেকে কোনরুপ আথির্ক সাহায্য গ্রহন না করা হয়।
আরও পড়ুন :
- ঢাকায় বায়ু দূষণ তাই মনজুরুলের পরিবার কানাডায় থাকেন
- দেশ টিভির পরিচালক আরিফ হাসান ৫০০ কোটি টাকা কানাডায় পাচার করেও ধরা ছোঁয়ার বাইরে
- কানাডায় বাংলাদেশের প্রথম আমলা ইমিগ্রান্ট রিয়াজ রহমান
- কানাডায় পলাতক বিএনপি নেতা ডা. ফিরোজের রাজসিক জীবন
- পাচারের অর্থ যাচ্ছে কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ ১০ দেশে
- গরীব সরকারী কর্মকর্তা বিডি মিত্র মাত্র ৫০০ কোটি টাকা পাচার করেছেন
- চোখের পলকে সাবেক সিনিয়র সচিব আবু আলম কানাডা চলে আসেন
- কানাডায় টাকা পাচারে সরকারি প্রকৌশলীরা শীর্ষে
- সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ৩০০ কোটি টাকা পাচার করেছেন
- কানাডায় সাবেক মন্ত্রী পরিষদ সচিব আব্দুল হালিমের হাজার কোটি টাকার সম্পদ
সূত্র: নতুন দেশ
এন এ/ ১০ ফেব্রুয়ারি









