পশ্চিমবঙ্গ

শেখ হাসিনার রায় নিয়ে যে মন্তব্য করলেন বিজেপি নেতা শুভেন্দু!

কলকাতা, ১৯ নভেম্বর – মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের খবরে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোমবার (১৭ নভেম্বর) এএনআই–কে বলেন, ‘এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে। এটা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই।’

শুভেন্দু আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত, এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান—কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।’

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, ‘ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করেছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের মানুষের শান্তি ও স্থিতিশীলতার প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে। এই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে।’

বাংলাদেশ সম্পর্কিত যেকোনো পরিস্থিতিতে ভারত সব সময় শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণ ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান রাখে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language