বান্দরবান

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

বান্দরবান, ০৩ জুলাই – বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুজন নিহত হয়েছেন। এ সময় সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

অভিযান এখনো চলছে বলেও জানিয়েছে আইএসপিআর।

সূত্র: যুগান্তর
এনএন/ ০৩ জুলাই ২০২৫


Back to top button
🌐 Read in Your Language