জাতীয়

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৫

ঢাকা, ১৬ জুন – করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজন মারা গেছেন। আর ২৩১ নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ১০ দশমিক ৮২ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫০৪ জনের। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮৫৮ জন। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ২৮৪ জন।

অধিদফতর আরও জানায়, সবশেষ মৃত ব্যক্তি একজন নারী। তার বয়স ৮০ বছর। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৬ জুন ২০২৫

 


Back to top button
🌐 Read in Your Language