ফুটবল

আর্জেন্টিনার কাছে হেরে বারকোকে চড় মারলেন বেলিংহাম

, ১৬ জুলাই – ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর মাঠেই মেজাজ হারিয়েছেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম। ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টিন বারকোর মাথায় চড় মারতে দেখা যায় রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারকে।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফর্ম করা বেলিংহামের এমন আচরণ নিয়ে ফুটবল বিশ্বে এখন ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ম্যাচ হেরে বেলিংহাম যখন মাঠের একপাশে একা দাঁড়িয়ে ছিলেন তখন সেখানে উদযাপন করতে আসেন বারকো।

প্রত্যক্ষদর্শীদের মতে এ সময় বারকো ইংল্যান্ড শিবিরকে উদ্দেশ্য করে কোনো একটি মন্তব্য করেন। এতেই ক্ষিপ্ত হয়ে বারকোর মাথায় আঘাত করেন বেলিংহাম। জবাবে বারকোও তাকে ধাক্কা দেন তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই অন্যান্য খেলোয়াড়রা এসে তাদের সরিয়ে নেন।

বুধবারের এই হাইভোল্টেজ সেমিফাইনালে একপর্যায়ে জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে লিয়োনেল মেসির জাদুকরী দুটি অ্যাসিস্টে মাত্র সাত মিনিটের ব্যবধানে এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্তিনেস গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন।

এমন হৃদয়বিদারক হারের পর সংবাদমাধ্যমের সামনে বেলিংহাম জানান দিনটি তাদের জন্য অত্যন্ত দুঃখের ছিল। এদিকে পরাজয়ের পর রক্ষণাত্মক কৌশলের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল।

তবে টুখেল তার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্যই তিনি কৌশল পরিবর্তন করেছিলেন। সেমিফাইনালে বিদায় নিলেও ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা এখনই শেষ হচ্ছে না। আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তারা ফ্রান্সের মুখোমুখি হবে।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language