জাতীয়

আদালত অবমাননার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি আজ

ঢাকা, ০৩ জুন – শেখ হাসিনাসহ দুই জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি আজ।

মঙ্গলবার (৩ জুন) অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও, হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা।

এখন আইন অনুযায়ী এই দুজনকে শাস্তি দিতে পারবে ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হলে ১ বছরের সাজা ও ৫ হাজার টাকা জরিমানার বিধান আছে। ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনাসহ দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন।

এদিকে, ৫ আগস্টে চাঁনখারপুলে ৬ জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য নাছিরুল ইসলাম, আরশাদ হোসেন, ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ০৩ জুন ২০২৫

Back to top button
🌐 Read in Your Language