চট্টগ্রাম
চট্টগ্রাম সিটির সাবেক কাউন্সিলর তৌফিক ঢাকায় বিমানবন্দর থেকে গ্রেফতার

ঢাকা, ১৭ মে – চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) দুপুরে বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী) কাজী মো. তারেক আজিজ বলেন, বিদেশে যাওয়ার সময় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, তাকে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তার বিরুদ্ধে মামলা রয়েছে। হাটহাজারীতে তিনটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে চট্টগ্রাম আনা হবে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ মে ২০২৫







