উত্তর আমেরিকা

গাজা দখলে নিয়ে ‘স্বাধীনতা অঞ্চল’ তৈরি করতে চান ট্রাম্প

ওয়াশিংটন, ১৬ মে – আবারও গাজা নিজেদের অধিকারে নেওয়ার ইচ্ছের কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমার মনে হয় আমি গর্ব করব যদি যুক্তরাষ্ট্র ওই এলাকাটা নিয়ে নেয় এবং মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলে।’

বৃহস্পতিবার (১৫ মে) কাতার এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে তিনদিনের সফরে ট্রাম্প বৃহস্পতিবার কাতার ছিলেন। সৌদি আরব ও কাতার পর সংযুক্ত আরব আমিরাত হয়ে মধ্যপ্রাচ্য সফর শেষ করবেন তিনি। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর।

গাজা নিয়ে ট্রাম্প বলেন, ‘গাজায় কিছু ভালো হোক। মানুষ ঘরে ফিরুক, যেখানে তারা নিরাপদবোধ করে।’ টাইম ম্যাগাজিনের অনলাইন সংস্করণ ও সিএনএন এসব তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমার ধারণা আছে যা খুব ভালো। একে মুক্ত এলাকা করো। এতে যুক্তরাষ্ট্রকে ইনভলব করো।’

তিনি বলেন, ‘তারা কখনও গাজা সমস্যার সমাধান দিতে পারবে না। গাজায় কোনো ভবন আর দাঁড়িয়ে নেই। মানুষ ভেঙে যাওয়া বাড়িগুলোতে থাকে। যা গ্রহণযোগ্য না। এটা ভয়াবহ মৃত্যুর কথা বলে। আমরা সেখানে মুক্ত অঞ্চল দেখতে চাই।’

ঐতিহাসিক নাকবা দিবসে ট্রাম্প এ মন্তব্য করলেন। ১৫ মে দিনটি নাকবা বা মহাবিপর্যয়ের দিবস হিসেবে পালন করে। ১৯৪৮ সালের এ দিন থেকেই শুরু হয় ফিলিস্তিনিদের দুর্দশা। যা এখনও চলছে।

গাজা নিয়ে আগেও এ ধরণের মন্তব্য করেছেন ট্রাম্প। গাজা বর্তমানে হামাস গ্রুপ নিয়ন্ত্রণ করছে। গত জানুয়ারিতে ট্রাম্প মন্তব্য করেছিলেন, তিনি চান জর্ডান ও মিসর ফিলিস্তিনের নাগরিকদের নিয়ে নেক। গাজা উপত্যকা ‘পরিস্কার’ চেয়েছিলেন তিনি।

এই নাকবা দিবসেও ইসরায়েল গত রাত থেকে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। হামলায় ১১৫ জন নিহত হয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: বার্তা২৪.কম
আইএ/ ১৬ মে ২০২৫


Back to top button
🌐 Read in Your Language