চট্টগ্রাম

চট্টগ্রামে অস্থিতিশীলতা সৃষ্টিকারী আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৯ মার্চ – চট্টগ্রাম নগরের অস্থিতিশীলতা প্রতিরোধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা সবাই বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী।

শনিবার (২৯ মার্চ) নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে আজ শনিবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (৪১), সাহাব উদ্দিন (৩৫), বাবুল মিয়া (৩৫), রবিউল হাসান প্রকাশ হাসান (৩৮), সোহেল (৩৪), শাহীন (২৯), মুরাদ হোসেন (৩০), সাগর (২৪), জসিম (৪০), মেহেদী হাসান (২৭), মো. আসিফ (২১), মো. মুন্না (২৫), আসিফ ইবনে আজিজ (২৬), মিজানুর রহমান মিলন (৪৯), আব্দুল হাকিম প্রকাশ রিংকু (২০), নিজাম হাওলাদার (৫৬), মো. সাজ্জাদ হোসেন বাবু (৩০), মো. জুয়েল মীর (৩২)। মাহাবুব হোসেন বিজয় (১৯), আলী (৪৪), মনির (২৫), সাইফুল ইসলাম বাবু (২৩), তৌহিদুল আলম (৩২), হোসেন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), মো. সোহেল প্রকাশ বাচা (৩৩), আরমান (২৫), আবু তারেক (৩১), মুছা সোহেল (৩৪), মো. জাফর (৪৮) এবং আরিফ হোসেন (২৫)।’

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস বিরোধী আইনে ৩১ জনকে গ্রেপ্তার করা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ২৯ মার্চ ২০২৫

Back to top button
🌐 Read in Your Language