খাগড়াছড়ি
ডেভিল হান্ট অভিযানে খাগড়াছড়িতে ৪ ছাত্রলীগ নেতাকর্মী আটক

খাগড়াছড়ি, ০৯ ফেব্রুয়ারি – দেশব্যাপী অভিযান ঘোষণার পর খাগড়াছড়ি জেলার গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা হলেন- গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। আটক ৪ জনই নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
এরমধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাদের বিরুদ্ধে জেলার গুইমারা থানায় মামলা রয়েছে।
গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ০৯ ফেব্রুয়ারি ২০২৫









