খাগড়াছড়ি

সাজেকে পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

খাগড়াছড়িতে ব্যবসায়ী ও শ্রমিকদের মানববন্ধন

খাগড়াছড়ি, ১৪ অক্টোবর -সাজেকে অনির্দিষ্টকালের জন্য জারি করা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী এবং পরিবহন মালিক-শ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর শাপলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আয়ুশ চাকমা।

মানববন্ধনে মোহাম্মদ আসাদসহ সংশ্লিষ্ট নেতারা বক্তব্য দেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাজেতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদের গ্রেপ্তারের দাবি জানান।

মানববন্ধন শেষে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language