ঢালিউড

সড়ক দুর্ঘটনায় আহত ওস্তাদ জাহাঙ্গীর আলম

ঢাকা, ১৯ জানুয়ারি – ম্যাচের তিন গোলের তিনটিই বিদেশির। দুটি বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন সিলভার, অন্যটি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের আইভরি কোস্টের ডিফেন্ডার ল্যান্সিন টোরের। পেলে আর দ্রগবার দেশের ফুটবলারদের তিনটি গোলই ছিল দুর্দান্ত।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচটিও হলো দুর্দান্ত। সর্বশেষ লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস আর নতুন দল পুলিশের ম্যাচটিতে শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান রবসন সিলভা। তার দুটি দর্শনীয় গোল চ্যাম্পিয়নদের এনে দিয়েছে পূর্ণ পয়েন্ট।

১৬ মিনিটে গোল করে বসুন্ধরা কিংসকে এগিয়ে দেন রবসন। ৪২ মিনিটে কিরগিজস্তানের আহমেদভের ফ্রি-কিক থেকে দৃষ্টিনন্দন হেডে পুলিশকে ম্যাচে ফেরান আভরি কোস্টের ল্যান্সিন টোরে।

আরও পড়ুন : একনজরে অভিনেতা মুজিবুর রহমান দিলু

তবে বেশি সময় সমতায় থাকেনি ম্যাচ। ইনজুরি সময়ে রবসন দর্শণীয় এক গোলে আবার এগিয়ে দেন কিংসকে। বক্সের মাথা থেকে দ্বিতীয় পোস্ট দিয়ে যেভাবে বল জালে পাঠিয়েছেন রবসন- তা ঠেকানোর কোন সাধ্য ছিল না পুলিশের গোলরক্ষকের।

দ্বিতীয়বার পিছিয়ে পড়ার পর পুলিশ নিজেদের আরো গুছিয়ে নিয়ে প্রাধান্য নিয়েই খেলতে তাকে। পাকির আলির দলটি বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ম্যাচে ফেরার; কিন্তু গোল আর বের করতে পারেনি। সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেছেন এমএস বাবলু। ফয়সাল আহমেদ তার সামনে বল ফেলেছিলেন বক্সের মধ্যে। কিন্তু বাবুল বল-পায়ের সংযোগই ঘটাতে পারেনি।

পুলিশের গোল করতে না পারার ব্যর্থতায় বসুন্ধরা কিংস পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নরা পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্য দিকে পুলিশের এটি দ্বিতীয় হার।

এন এ/ ১৯ জানুয়ারি


Back to top button