ঢালিউড

শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ঢাকা, ৯ জুলাই – বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। বুধবার রাত আটটায় বিএফডিসির আট নাম্বার ফ্লোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বিদায়ী সভাপতি মিশা সওদাগর নব নির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ পাঠ করান। পরবর্তীতে কমিটির অন্যান্য সদস্যদের শপথ পাঠ করান নতুন সভাপতি শিবা সানু। দায়িত্ব গ্রহণের পর শিবা সানু গণমাধ্যমকে জানান যে নির্বাচন পরবর্তী সময়ে তারা সবাই এখন ঐক্যবদ্ধ।

তিনি সকলকে সঙ্গে নিয়ে শিল্পী সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান। বিজয়ী ও বিজিত সব শিল্পীর সমন্বয়ে সমিতির মর্যাদা ও পেশাদারিত্বের উন্নয়ন ঘটানোই তাদের মূল লক্ষ্য। এছাড়া যারা নির্বাচনে জয়লাভ করতে পারেননি তাদের নিয়ে বিভিন্ন উপ কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে যাতে সমিতির সামগ্রিক উৎকর্ষ সাধিত হয়।

শিল্পীদের সম্মান রক্ষায় সব ধরণের ভেদাভেদ ভুলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ চলচ্চিত্রের নবীন ও প্রবীণ শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language