ব্যবসা

ডিজেল-কেরোসিনের দাম কমল

ঢাকা, ৩১ অক্টোবর – ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত আছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা। তবে প্রতি লিটার অকটেন ১২৫ টাকা এবং পেট্রোল ১২১ টাকা অপরিবর্তিত রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩১ অক্টোবর ২০২৪


Back to top button
🌐 Read in Your Language