ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া, ২৫ আগস্ট – ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। দুর্ঘটাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে নিহতদের এখনো নামপরিচয় জানা যায়নি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৫ আগস্ট ২০২৪









