ক্রিকেট

বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

ওয়াশিংটন, ২১ জুন – অ্যান্টিগার নর্থ সাউন্ডে সুপার এইটপর্বে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার ম্যাচে হানা দিয়েছিল বৃষ্টি। টস হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সকাল ছয়টায়। বৃষ্টির কারণে টসে মিনিট পনেরো বিলম্ব হয়েছে।

টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ বাংলাদেশ ব্যাটিং করবে।

গ্রুপপর্বে চার ম্যাচের তিনটিতেই জয় নিয়ে সুপার এইটে নাম লিখিয়েছে বাংলাদেশ। অন্যদিকে অস্ট্রেলিয়া জিতেছে তার চার ম্যাচের সবকটিতে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২১ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language