খাগড়াছড়ি

সাজেক থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

খাগড়াছড়ি, ১৮ জুন – সাজেক ভ্যালি থেকে ফেরার পথে খাগড়াছড়ি দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে দীঘিনালা উপজেলার মাইনী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব শেখের (২৫) বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তিনি মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে সাজেক বেড়াতে গিয়েছিলেন।

খাগড়াছড়ির সদর থানার ওসি তানভীর হাসান জানান, রাজীব শেখসহ চার পর্যটক সাজেক ভ্রমণ শেষে দুইটি মোটরসাইকেলে খাগড়াছড়িতে ফিরছিলেন। পথে মাইনী বেইলি ব্রিজের ওপর এক আরোহীসহ দুর্ঘটনার শিকার হন রাজীব শেখ।

তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language