চট্টগ্রাম
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

চট্টগ্রাম, ১২ জুন – চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, বন্দর ও বায়েজিদ বোস্তামী স্টেশনের মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১২ জুন ২০২৪









