কুমিল্লা

বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুমিল্লা, ০৯ জুন – কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (৯ জুন) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন একই ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৯ জুন ২০২৪


Back to top button
🌐 Read in Your Language