ইউরোপ

খারকিভে রুশ বোমা হামলা, নিহত ৩

কিয়েভ, ১৮ মে – ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রুশ বোমা হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। স্থানীয় সময় শুক্রবার (১৭ মে) এই হামলা হয়েছে বলে জানিয়েছে শহরটির মেয়র ইহর তেরেখভ।

খারকিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ জানান, খারকিভের সীমান্তবর্তী গ্রাম লিপৎসির কাছে পৌঁছেছেন রুশ সেনারা। ভভেচানস্ক শহর দখলের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। এই মুহূর্তে ইউক্রেন বাহিনীর মূল লক্ষ্যটা হলো এ অঞ্চলে যুদ্ধের সম্মুখসারিতে স্থিতিশীলতা আনা।

জানা গেছে, শহরটিকে রাশিয়া ধ্বংসস্তূপে পরিণত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৮ মে ২০২৪


Back to top button
🌐 Read in Your Language