আইন-আদালত

দীর্ঘ ২৮ দিন পর খুলছে সুপ্রিম কোর্ট

ঢাকা, ২১ এপিল – দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২১ এপ্রিল) খুলছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এর আগে, মার্চের ২৪ তারিখে অবকাশকালীন ছুটিতে যায় দেশের সর্বোচ্চ আদালত।

জানা যায়, আজ রোববার (২১ এপ্রিল) পুরোপুরিভাবে বিচার কাজে বসবেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ। সে হিসেবে দীর্ঘ ২৮ দিন ছুটির পর মুখরিত হবে আদালত প্রাঙণ।

উল্লেখ্য, অবকাশকালীন ছুটিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চ খোলা থাকে। বাকিগুলো বন্ধ থাকে। অবকাশে অতীব জরুরি কিছু মামলা শুনানি করেন আদালত। বাকি মামলাগুলো নিয়মিত বেঞ্চে শুনে থাকেন। আজ সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতত্বে বসবে আপিল বিভাগ। আর হাইকোর্টের অন্য বেঞ্চগুলো বসবে সিডিউল অনুযায়ী।

অনেক মামলা শুনানির জন্য অপেক্ষায় আছে অবকাশের জন্য। অবকাশ যেহেতু আজ শেষ হলো তাই সবাই প্রস্তুতি নিচ্ছেন মামলাগুলো শুনানি করতে। দেওয়ানি ফৌজদারি রিটসহ নানা বিষয়ে মামলাগুলো শুনানির জন্য আজকে থেকে তালিকায় থাকবে। এদিন সকাল থেকেই আদালত পাড়ায় বাড়তি চাপ থাকবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language