আইন-আদালত

১১৯ কোটি টাকা আত্মসাৎ মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ চৌধুরী ৪ দিনের রিমান্ডে

ঢাকা, ২১ জুন – মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ আদালতে আসামির উপস্থিতিতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালতে দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম রিমান্ডের পক্ষে শুনানি করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা তার রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের আবেদনে বলা হয় যে আসামি মাসুদ উদ্দিন চৌধুরী ও অন্যান্যরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের জন্য এজেন্ট হিসেবে নিযুক্ত হন।

সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ৭৮ হাজার ৯৯০ টাকা হলেও আসামিরা অতিরিক্ত টাকা আদায় করেন। তারা শ্রমিকদের কাছ থেকে বিভিন্ন ধাপে বাড়তি ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।

অবৈধভাবে আদায়কৃত এই অর্থ পাচারের অভিযোগে দণ্ডবিধি ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করা হয়। অধিকতর তদন্তের স্বার্থে আদালত আসামিকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি প্রদান করেন।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language