উত্তর আমেরিকা

ট্রাম্পের বিরুদ্ধে তদন্ত করতে এফবিআইকে চিঠি

ওয়াশিংটন, ৫ জানুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের নির্বাচনের ফল পাল্টে দেওয়ার জন্য জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেটকে টেলিফোনে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এমন একটি ফোনালাপ ফাঁস হয়েছে।

২ জানুয়ারি জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে ফোন করেন ট্রাম্প। ওই নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্প পুনর্গননা করে তার পক্ষে ভোটের ফল দেখানোর অনুরোধ করেছেন। তবে ব্র্যাড ট্রাম্পের এই অনুরোধে সাড়া দেননি।

ট্রাম্পের এমন ফোনালাপের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিনিধি পরিষদের দুজন সদস্য।

সোমবার ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য টেড লিউ ও নিউইয়র্কের ক্যাথলিন রিস এক চিঠিতে এফবিআই প্রধান ক্রিস্টোফার রাইকে চিঠি দেন।

আরো পড়ুন: ট্রাম্পের ফোনালাপ ফাঁস, ফল পাল্টাতে চাপ দিচ্ছিলেন (ভিডিও)

চিঠিতে তিনি বলেন, একজন কংগ্রেস সদস্য ও সাবেক কৌঁসুলি হিসেবে, আমরা মনে করি, নির্বাচন কেন্দ্রীক অপরাধের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত রয়েছেন। এ ক্ষেত্রে প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত করতে আমরা আহ্বান জানাচ্ছি।

তবে মার্কিন ইতিহাসে এমন কোনো বিচারের দৃষ্টান্ত নেই বলে জানা গেছে। ফেডারেল আদালত থেকে প্রেসিডেন্ট নিজেকে ক্ষমা করিয়ে নেয়ার ব্যবস্থা করতে পারেন।

যদিও কোনো অঙ্গরাজ্য আইনে তার অপরাধের দায় থেকে মুক্তি নেয়ার সুযোগ প্রেসিডেন্টের নেই।

কেন্দ্রীয় ও জর্জিয়ার নির্বাচনী আইনে বলা আছে, জ্ঞানত ভোট জালিয়াতি-কারচুপিতে ইন্ধন দেয়া বা উৎসাহিত করা দণ্ডযোগ্য অপরাধ। নিউইয়র্কের সাবেক অ্যাটর্নি জেনারেল প্রিট ভারারা এমনটিই জানিয়েছেন।

ফোনালাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ট্রাম্প কেন যে প্রেসিডেন্ট হিসেবে থেকে যেতে চাইছেন, তা তাঁর বোধগম্য নয়।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের নাম উল্লেখ না করে টুইট বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের মৌলিক ভিত্তিকেই আজ হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। গণতন্ত্রকে রক্ষার জন্য জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুধু ফোনালাপই নয় হোয়াইট হাউজকে দখলে রাখতে রিপাবলিকান সিনেটর টেড ক্রুজসহ ১১ জন প্রভাবশালী সিনেটর অন্য আইনপ্রণেতাদের নিয়ে ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশনে ঝামেলা পাকানোর প্রয়াস অব্যাহত রেখেছেন ট্রাম্প।

সূত্র: প্রবাস জার্নাল

আর/০৮:১৪/৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language