মধ্যপ্রাচ্য

‘গাজা থেকে মনোযোগ সরাতে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছেন নেতানিয়াহু’

বার্লিন, ১৭ এপিল – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে গাজা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরিয়ে নিতে চান। মঙ্গলবার (১৬ এপ্রিল) বার্লিনে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এ মন্তব্য করেন।

সাফাদি আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেতানিয়াহুকে বিরত রাখা। ইরান তার কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া জানিয়েছে। ঘোষণা দিয়েছে তারা আর উত্তেজনা বাড়াতে চায় না। আমরাও উত্তেজনা বাড়ানোর বিপক্ষে। যেহেতু ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাতে না জড়ানোই ভালো।

ইরান গত শনিবার (১৩ এপ্রিল) ইসরাইলের ওপর তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এগুলো যেন ইসরাইলে পর্যন্ত না পৌঁছে, সেই চেষ্টা করেছে জর্ডান।

প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো গুলি করে ভূপাতিত করতে ইসরাইলি যুদ্ধবিমানকে জর্ডান তাদের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেয়। দুই দেশের যোদ্ধাদের মার্কিন সামরিক বাহিনী দ্বারা সমন্বয় করা হয়েছিল বলেও জানা গেছে।

এদিকে ইসরায়েলে ইরানের হামলায় তেল আবিবকে সহায়তা করায় জর্ডানে সরকারের বিরুদ্ধে মঙ্গলবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। তবে আত্মরক্ষার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে দাবি করেছে জর্ডান সরকার। বিবৃতিতে বলা হয়, এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকিস্বরূপ ছিল।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৭ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language