মধ্যপ্রাচ্য

লেবাননে ফরাসি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রেসিডেন্ট জোসেফ আউনের নিন্দা

বৈরুত, ২৩ এপ্রিল – দক্ষিণ লেবাননে জাতিসংঘ অন্তর্বর্তীকালীন বাহিনী বা ইউনিফিলের ওপর হামলার রেশ না কাটতেই আরও একজন ফরাসি শান্তিরক্ষীর নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এর আগে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁ জানান যে শনিবারের ওই হামলার ফলে আরও একজন ফরাসি নাগরিক প্রাণ হারিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ম্যাক্রঁ এই ঘটনার জন্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছেন। তবে ইরান সমর্থিত হিজবুল্লাহ এই ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার বিষয়টি অস্বীকার করেছে।

প্রেসিডেন্ট আউনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে তিনি পুনরায় এই ঘটনার নিন্দা জ্ঞাপন করছেন এবং ফ্রান্স সরকারসহ ইউনিফিল নেতৃত্বের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। এই ঘটনায় ওই অঞ্চলে আন্তর্জাতিক শান্তিরক্ষীদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এস এম/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language