মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে হামলার পর লিকুদ পার্টির সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করলেন নেতানিয়াহু

নেতানিয়াহু

তেল আবিব,২৩ অক্টোবর- অধিকৃত পশ্চিম তীরে গুলিবর্ষণ ও হামলার ঘটনার পর নিজের দল লিকুদ পার্টির সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার সকালে তিনি এ নির্দেশ দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কয়েক দিন আগে নেতানিয়াহু এই নির্দেশ দিলেন।

এএফপি জানায়, লিকুদ পার্টির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জুদিয়া জংশনে ভয়াবহ হামলার ঘটনার পর নেতানিয়াহু শুক্রবার সকালে লিকুদের আগে থেকে নির্ধারিত সব রাজনৈতিক কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন।’

এস এম/ ২৩ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language