উত্তর আমেরিকা

টেক্সাসের একটি গির্জায় গুলিতে যাজক নিহত

ওয়াশিংটন, ৪ জানুয়ারি- টেক্সাসের একটি গির্জার গোলাগুলিতে একজন যাজক নিহত হয়েছেন। এ সময় আরো অন্তত দু’জন আহত হয়েছেন। খবরে বলা হয়েছে,হামলাকারীর নাম মাইত্রেজ দেউন্টি উওলান (২১)।

শনিবার সন্ধ্যায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে টেক্সাসের স্টারভিল চার্চে লুকিয়ে ছিলেন ঘাতক। পরদিন রবিবার সকালে তাকে চার্চের ‘রেস্টরুমে’ লুকিয়ে থাকতে দেখেন সেখানকার এক যাজক। পরে তার দিকে বন্দুক তাক করেন যাজক। এ সময় ওই হামলাকারী সেখান থেকে চলে যান।

আরো পড়ুন: ট্রাম্পের ফোনালাপ ফাঁস, ফল পাল্টাতে চাপ দিচ্ছিলেন (ভিডিও)

তবে এর কিছুক্ষণ পরে সে আবারও গির্জায় ফিরে আসেন। পরে যাজকের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে তাকে গুলি করেন। এ ঘটনায় ওই যাজক নিহত হন এবং আরো দু’জন গুরুতর আহত হন। এরপর হামলাকারী যাজকের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে দেশটির পুলিশ ওই হামলাকারীকে হ্যারিসন কাউন্টি থেকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language