সোনারগাঁওয়ে ইলেকট্রনিক্স কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জ, ০৩ জানুয়ারি- সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান টিপরদী এলাকায় কনকা ইলেক্ট্রনিক্স ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সোনারগাঁ, ডেমরা, নারায়ণগঞ্জসহ সাতটি ইউনিট এক যোগ কাজ করছে।
দুপুর একটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে ফ্যাক্টরির অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।
আরও পড়ুন : অনুষ্ঠানে গান বাজালে জানাজা বা বিয়ে না পড়ানোর ঘোষণা
ঠিক কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাও বলতে পারছে না কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের লোকজন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন।
সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, কনকা ইলেকট্রনিকসের গোডাউনে আগুন লেগেছে। ভেতরে কিছু লোক আটকা পড়েছে বলে শুনেছি।
সূত্র: দেশ রপান্তর
আর/০৮:১৪/৩ জানুয়ারি









