ক্রিকেট

নতুন অতিথির অপেক্ষায় সাকিব?

ঢাকা, ১ জানুয়ারি- সাকিব-শিশির দম্পতির ঘর আলো করে তৃতীয় সন্তান আসতে যাচ্ছে? নতুন বছরের প্রথমদিনের দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার অলরাউন্ডারের এক পোস্টকে ঘিরে এখন এমন আলোচনায় সরগরম চারপাশ।

হবেই বা না কেনো! ২০২১ সালের শুরুর দিনটাতে যে ভক্তদের চমকেই দিয়েছেন সাকিব আল হাসান। ভেরিফায়েড ফেসবুক পাতায় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ‘বেবি বাম্পের’ ছবি পোস্ট করেছেন তিনি।

ছবিতে শিশিরের ‘বেবি বাম্পে’ চুমু আঁকছেন সাকিব। শিরোনামে ইঙ্গিত দিয়েছেন নতুন বছরে নতুনের অপেক্ষায় দিন কাটছে তারকা দম্পতির।

‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। শুভ নববর্ষ সবাইকে।’ পোস্টে এমনই লিখেছেন সাকিব।

গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় কন্যা ইরামের জন্ম দেন শিশির। ২০১৫ সালের নভেম্বরে এই দম্পত্তির ঘর আলো করে আসে প্রথম কন্যা আলাইনা হাসান অব্রি।

সূত্র: চ্যানেল আই

আর/০৮:১৪/১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language