ঢাকা

মায়ের চোখের আড়াল হওয়ার মিনিটের মধ্যেই ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢাকা, ৩১ জানুয়ারি – রাজধানীর যাত্রাবাড়ীতে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে ফারদিন আহমেদ আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর মা মোসলেমা বেগম বলেন, বিকেল ৫টার দিকে আমার শিশু সন্তানকে কোলে নিয়ে ছাদে কাপড় মেলে দিতে যাই। ছেলেকে কোল থেকে নামিয়ে কাপড় মেলে দিতে দেখি ছেলে নেই। এদিক-ওদিক খোঁজাখুঁজির পর দেখি ছেলে নিচে পড়ে আছে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবার নাম মহিবুর রহমান। তাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বলে জানান মোসলেমা বেগম। ঢাকায় যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পরিবার নিয়ে থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো, বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ৩১ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language