ক্রিকেট

ভারতকে প্রশংসায় ভাসালেন শোয়েব আখতার

ইসলামাবাদ, ৩১ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে উড়ে গিয়েছিলো ভারত। তবে ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচেই। মাত্র সাড়ে তিনদিনের মধ্যে অস্ট্রেলিয়াকে তারা হারিয়ে দিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। এ জয়ের পর পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও প্রশংসায় ভাসিয়েছেন অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলকে।

নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত এ পেসার বলেন, ভারতীয় দল অস্ট্রেলিয়াকে এমনভাবে হারিয়েছে, যেমনটা কাউকে বস্তায় ভরে পেটানো হয়। চাপের সময় ক্যারেক্টার জন্ম নেয় না, ক্যারেক্টারের প্রদর্শনী করতে হয়। গভীর চাপের মুখে থেকে নিজেদের প্রতিভার প্রদর্শনী করেছে ভারত। এটাই ভারতের বিশেষত্ব।

এই ম্যাচটিতে ভারতীয় দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি। ম্যাচে নামার পর চোট পেয়ে বাদ পড়েছেন আরেক পেসার উমেশ যাদবও। তবু সহজেই ম্যাচ জিতে নিয়ে ভারত। এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখানোয় যেন বেশি উচ্ছ্বসিত শোয়েব।

তিনি বলেন, সবচেয়ে সেরা দিকটা ছিলো যে, তারা হৃদয় দিয়ে খেলেছে। তাদের দলে তিনজন তারকা খেলোয়াড় ছিলো না। কিন্তু এতে কোনো সমস্যাই হয়নি। অজিঙ্কা রাহানে নীরবেই দলটাকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছেন। তার সাফল্যই এখন তার পক্ষে জোরে কথা বলছে। সবাই যেমন বলে, নীরবে পরিশ্রম করো এবং সাফল্যকেই তোমার হয়ে কথা বলতে দাও।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আর/০৮:১৪/৩১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language