কুষ্টিয়া

নারী এমপির বাড়ির সামনে বোমা বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

কুষ্টিয়া, ০২ জানুয়ারি – সংরক্ষিত নারী আসন (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা) সংসদ সদস্য সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুরের বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণের বিকট আওয়াজে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে সংরক্ষিত নারী আসনের এমপি সৈয়দা রাশিদা বেগমের কুষ্টিয়ার মিরপুর নতুন বাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনের মার্কেটের ছাদে হাতবোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবউল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পরিদর্শন করেছি। কী কারণে এ হামলা এটি এখনো জানা যায়নি। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে পুলিশ এ বিষয়ে তদন্ত করছে।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০২ জানুয়ারি ২০২৪


Back to top button
🌐 Read in Your Language