আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও ১৫ উপ-কমিটি গঠন, নেতৃত্বে যারা

ঢাকা, ১৭ নভেম্বর – রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি এবং ১৫টি উপ-কমিটি গঠন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এসব কমিটি গঠন করা হয়।
এদিন নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের সভাপতি শেখ হাসিনা। এ সভায় আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান করা হয় দলের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে।
এরআগে গত ৯ নভেম্বর শেখ হাসিনাকে সভাপতি ও ওবায়দুল কাদেরকে সদস্যসচিব করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সে সময় কো-চেয়ারম্যান পদ শূন্য রাখা হয়েছিল। এর আট দিন পর সেই পদ পূরণের পাশাপাশি নির্বাচন পরিচালনায় ১৫টি উপকমিটি গঠন করা হলো।
উপকমিটিগুলো হলো— ইশতেহার প্রণয়ন উপকমিটি, নির্বাচন কমিশন সমন্বয়ে বিষয়ক উপকমিটি, দপ্তর ব্যবস্থাপনা উপকমিটি, নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ে উপকমিটি কমিটি, লিয়াজোঁ উপকমিটি, পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটি, প্রচার ও প্রকাশনা উপকমিটি, মিডিয়া উপকমিটি, পেশাজীবী সমন্বয় উপকমিটি, আইন বিষয়ক উপকমিটি, বিদেশি মিশন বা সংস্থা উপকমিটি, সাংস্কৃতিক সামাজিক ও ক্রিড়া উপকমিটি, অর্থ বিষয়ক উপকমিটি ও ধর্ম বিষয়ক উপকমিটি।
নির্বাচন পরিচালনা কমিটি এবং নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টরা হলেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, দলের সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা।
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির তালিকা নিচে যুক্ত করা হলো—
আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, আর সদস্য সচিব ওবায়দুল কাদের। এ কমিটির সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগ কেন্দ্রায় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপ-কমিটির মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির আহ্বায়ক ড. আঙ্গুর রাজ্জাক, সদস্য সচিব ড. সেলিম মাহমুদ।
নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সদস্য সচিব অ্যাড. নজিবুল্লাহ হিরু।
নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান, সদস্য সচিব তারানা হালিম।
দফতর ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ, সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন, সদস্য সচিব ওয়াসিকা আয়শা খান।
লিয়াজোঁ উপ-কমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম, সদস্য সচিব বি এম মোজাম্মেল হক।
পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী, সদস্য সচিব সানজিদা মানম।
প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহ্বায়ক ড. কামাল আবু নাসের চৌধুরী, সদস্য সচিব ড. আবদুস সোবহান গোলাপ।
মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর, সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।
পেশাজীবী সমন্বয় উপ-কমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান, সদস্য সচিব ডা. রোকেয়া সুলতানা।
আইটি বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
বিদেশি মিশন/সংস্থা উপ-কমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সদস্য সচিব ড. শাম্মী আহমেদ।
সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পল্টু, সদস্য সচিব অসীম কুমার উকিল।
অর্থ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ, সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান।
ধর্ম বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী, সদস্য সচিব সিরাজুল মোস্তফা।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ নভেম্বর ২০২৩









