মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধের হাজার দিন: ৭৩ হাজার প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের এক ভয়াবহ পরিসংখ্যান

জেরুজালেম, ২ জুলাই – গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের হাজারতম দিনে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। তিনশ পঁয়ষট্টি বর্গকিলোমিটারের এই ক্ষুদ্র ভূখণ্ডটি এখন যেন একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে।

গাজা সরকারের তথ্যমতে যুদ্ধের এই দীর্ঘ সময়ে ইসরায়েলি বাহিনী প্রায় ২ লাখ ২৩ হাজার টন বিস্ফোরক নিক্ষেপ করেছে। এতে নিহত হয়েছেন ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ২১ হাজার ৫০০ জনের বেশি শিশু এবং ১২ হাজার ৫০০ জনের বেশি নারী রয়েছেন। এছাড়া ৫৯ হাজার শিশু এতিম হয়েছে এবং অন্তত ৯ হাজার ৫০০ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

গাজার স্থানীয় সরকারের প্রতিবেদন অনুযায়ী উপত্যকার অন্তত ৮০ শতাংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। হামলায় আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। শারীরিক জখমের পাশাপাশি সেখানে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংক্রামক ব্যাধি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে ২১ লাখ ৪০ হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন এবং ৫ হাজার ৪০০ জন চিরতরে অঙ্গহানির শিকার হয়েছেন।

এদিকে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার এক প্রতিবেদনে। সাংবাদিক নিকোলাস ক্রিস্টফের অনুসন্ধানে ১৪ জন ভুক্তভোগী তাদের ওপর চালানো নৃশংসতার সাক্ষ্য দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইসরায়েলি কারাগারে দেশটির সেনা এবং কারারক্ষীদের দ্বারা ব্যাপক যৌন সহিংসতার শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

স্থাপত্য ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দেখা যায় গাজার প্রায় ১ হাজার ৪৭টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।

স্বাস্থ্য খাতের ওপর বড় আঘাত আসায় ৩টি গির্জা এবং ৩৮টি হাসপাতাল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮০ বিলিয়ন মার্কিন ডলারে। আবাসন খাতেই ক্ষতির পরিমাণ ৩৪ বিলিয়ন ডলারের বেশি।

২০২৫ সালের অক্টোবর মাসে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা এলেও ইসরায়েল তা সাড়ে তিন হাজার বারের বেশি লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।

এনএন/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language