কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ইজিবাইক-ডাম্প ট্রা‌কের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

কি‌শোরগ‌ঞ্জ, ১৯ অক্টোবর – কি‌শোরগ‌ঞ্জের হো‌সেনপু‌র উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক ও ড্রাম ট্রা‌কের সংঘর্ষে ইজিবাইকে থাকা চার যাত্রীই নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিশ্চিত করেছেন হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু।

তিনি জানান, দুপুর দুইটার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টার বাজার সংলগ্ন এলাকায় একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা ড্রাম ট্রাকের চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হয়। তবে হতাহতদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা তাদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে আশংঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ড্রাম ট্রাক চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৯ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language