জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকা, ১০ আগস্ট – প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি শুরু হয়। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি ১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই আলোচনা বিশেষ গুরুত্ব বহন করছে বলে ধারণা করা হচ্ছে।

এনএন/ ১০ আগস্ট ২০২৬


Back to top button