মধ্যপ্রাচ্য

জর্ডান ফিলিস্তিনি শরণার্থীদের নেবে না

আম্মান, ১৭ অক্টোবর – জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বার্লিনে এক সংবাদ সম্মেলনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ইসরায়েল-হামাস সংঘর্ষে বাস্তুচ্যুত ফিলিস্তিনি শরণার্থীদের জর্ডান গ্রহণ করবে না। তার দেশ এর জন্য প্রস্তুত নয়।

তিনি বলেন, জর্ডান ও মিশরে কোনো শরণার্থী থাকবে না। আমি মনে করি এটি কিছু সন্দেহভাজনদের দ্বারা স্থলে বাস্তবিক সমস্যা তৈরির পরিকল্পনা। তাই গাজার মানবিক পরিস্থিতি গাজার ভেতরেই মোকাবিলা করা উচিত।

মঙ্গলবার (১৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত রোধে সবকিছু করা দরকার। সহিংসতার নতুন চক্র আমাদের অতল গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে।

তিনি বলেন, হামাস নেতারা গাজার বাসিন্দাদের থাকার জন্য উৎসাহিত করেছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থলপথে ব্যাপক আক্রমণ শুরু করতে পারে। এ শঙ্কা ফিলিস্তিনির বেসামরিক মানুষকে জর্ডান ও মিশরের দিকে ঠেলে দিতে পারে।

মঙ্গলবার সকাল পর্যন্ত গাজার ভেতর থেকে হামাস এখনও ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে। যা ইসরায়েলি বেসামরিক জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, শনিবার (৫ অক্টোবর) শুরু হওয়া ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত ১১তম দিনে গড়িয়েছে। এর মধ্যে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে প্রায় ১ হাজার ৪০০ জন। আহত হয়েছে সাড়ে তিন হাজার জন। অপরদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত ২ হাজার ৮০৮ জন, যাদের এক তৃতীয়াংশ শিশু। আহত হয়েছে প্রায় ১০ হাজার ৮৫৯ জন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৭ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language