ইউরোপ

হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে যা বললেন পুতিন

মস্কো, ১২ অক্টোবর – হামাস-ইসরায়েলকে বেসামরিক মৃত্যু হ্রাস করার আহ্বান জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েলে যা ঘটছে তা সত্যি খুব ভয়ানক। কিন্তু ইরান হামলার পেছনে জড়িত নয়। এছাড়াও উত্তেজনা ছড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন তিনি।

বুধবার মস্কোতে একটি সম্মেলনে বক্তৃতায় পুতিন এসব কথা বলেন। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি বুঝতে পারছি না কেন মার্কিন যুক্তরাষ্ট্র বিমানবাহী দলগুলোকে আনছে। ইরান হামাসের আক্রমণে জড়িত থাকতে পারে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন।

রাশিয়া এবং ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি ইরান রাশিয়ার শীর্ষ সামরিক সমর্থক হিসেবেও পরিচিত।

ইরান ইসরায়েলের ওপর হামাসের হামলা উদযাপন করেছে। তবে সংঘাতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি। প্রকৃতপক্ষে তেহরান বহু বছর ধরে হামাসের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। তারা সংগঠনটিকে আর্থিক সহায়তা এবং অস্ত্র সরবরাহ করে থাকে।

পোল্যান্ডের রাষ্ট্রপতি বলেছেন, ইসরায়েল সংকট থেকে লাভবান হবেন পুতিন। তার ধারণা, ইসরায়েল পরিস্থিতির কারণে ইউক্রেন যুদ্ধ থেকে ফোকাস সরে যেতে পারে। যদিও যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস বলেছেন, যুদ্ধে মনোযোগ হারানোর কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, শনিবার (৭ অক্টোবর) ভোরে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। তাদের এ হামলার জবাবে গাজা উপত্যকায় পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল। এর মধ্যেইদয়ে শুরু হয় হামাস ও ইসরায়েল যুদ্ধ। এতে দু’দেশের নিহতের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এছাড়া উভয় দেশের আহত হয়েছেন প্রায় সাড়ে ৮ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১২ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language