মধ্যপ্রাচ্য

আত্মরক্ষায় ইসরায়েলের যা প্রয়োজন সব দেবে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ০৭ অক্টোবর – জেরুজালেম-গাজা উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও সমর্থন অটুট রয়েছে। তাছাড়া আমি বেসামরিক নাগরিকদের উপর এই জঘন্য হামলায় যারা প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

শনিবার (৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে লয়েড অস্টিন আরও বলেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে হবে ও আমরা নিশ্চিত করবো যে, আত্মরক্ষার জন্য যা যা প্রয়োজন তা ইসরালের কাছে আছে। ভবিষ্যতেও ইসরায়েলের বেসামরিক নাগরিকদের সহিংসতার হাত থেকে রক্ষা করতে কাজ করে যাবে পেন্টাগন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৭ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language