ইউরোপ
রুশ কর্মকর্তাদের আইফোন ব্যবহার নিষিদ্ধ, গুপ্তচরবৃত্তির অভিযোগ

মস্কো, ১৬ আগস্ট – যুক্তরাষ্ট্র আইফোন ও আইপ্যাডের মাধ্যমে রাশিয়ায় গুপ্তচরবৃত্তি করছে বলে দাবি করেছেন রুশ গোয়েন্দারা। এর পরিপ্রেক্ষিতে সরকারি কাজে কর্মকর্তাদের আইফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রাশিয়ার ডিজিটাল ডেভেলপমেন্ট মন্ত্রী মাকসুত শাদায়েভের সাংবাদিকদের জানান, সরকারি কাজের বাইরে কর্মচারীদের ব্যক্তিগত প্রয়োজনে আইফোন ও আইপ্যাড ব্যবহারে নিষেধাজ্ঞা নেই।
রাশিয়ার প্রধান অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দুই মাস আগে আমেরিকার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছিল। অ্যাপেল মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে গুপ্তচরবৃত্তিতে সহযোগিতা করছে বলে তাদের দাবি। তবে অ্যাপেল রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৬ আগস্ট ২০২৩







