ইসলাম

করোনার মধ্যে আমিরাতে ইসলাম গ্রহণ করেছে ৩১৮৪ জন

আবুধাবি, ২৩ ডিসেম্বর- করোনাভাইরাসের মধ্যেই এ বছর সংযুক্ত আরব আমিরাত তিন হাজার ১৮৪ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছে আমিরাতের মোহাম্মদ বিন রশিদ সেন্টার ফর ইসলামিক কালচার।

তারা জানিয়েছে, করোনাভাইরাস মহামারির কারণে ধর্মান্তরের সব আবেদন অনলাইনে গ্রহণ করা হয়। সেন্টারটির পরিচালক হিন্দ মোহাম্মদ লুতাহ বলেছেন, প্রতিষ্ঠানটি ইসলাম সম্পর্কে সঠিক বার্তা প্রদান অব্যাহত রাখবে এবং দুবাইয়ে বসবাসকারী বিভিন্ন সম্প্রদায় এবং ধর্ম বিশ্বাসের মানুষের মধ্যে এর ভালো নীতিগুলি ছড়িয়ে দেবে।

এদিকে ধর্মান্তরিত হওয়া ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে সেন্টারটি। এসময় তাদের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার মতো বিভিন্ন সেবা সরবরাহ করে থাকে তারা।

সূত্রঃ খালিজ টাইমস
আডি/ ২৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language