চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ আজ

চট্টগ্রাম, ০৮ আগস্ট – আজ চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অতি বৃষ্টি ও জলবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

টানা ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর অনেক এলাকা। বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে রয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হলে, শুক্রবার থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা ও রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার ভারী বর্ষণে আবার তলিয়ে যায়। রোববার ২৪ ঘণ্টায় ২১৮ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে আজ চতুর্থ দিনের মতো জলাবদ্ধতায় বন্দি হয়ে পড়েছে নগরের নিম্নাঞ্চলের মানুষ।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ আগস্ট ২০২৩

Back to top button
🌐 Read in Your Language