চট্টগ্রাম

বৃষ্টিতে মাটির দেয়াল ধসে শিশুর মৃত্যু

চট্টগ্রাম, ০৬ আগস্ট – চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে ভারি বর্ষণে বাড়ির মাটির দেয়াল ধসে মো. মিজবাহ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। মিজবাহ সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও গ্রামের কৃষক রফিউল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হামিদ জানান, রাতের কোনো এক সময় দেয়াল ধসে শিশুটি মারা যায়।শিশুটির বাবা কৃষিকাজ করেন। আর্থিক অনটনে আছে শিশুটির পরিবার। তাই বর্ষা আসার আগে বাড়িও মেরামত করতে পারেনি। অতি বৃষ্টির কারণে দেয়াল ধসের ঘটনা ঘটেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ আগস্ট ২০২৩

Back to top button
🌐 Read in Your Language