ইউরোপ

সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ১১শ কোটির সম্পত্তি পেলেন প্রেমিকা

রোম, ১০ জুলাই – কিছু দিন আগেই প্রয়াত হয়েছেন ইতালির তিনবারের প্রধানমন্ত্রী ধনকুবের সিলভিও বার্লুসকোনি। তবে মৃত্যুর পরও তিনি আলোচনায়। তার রাজনৈতিক জীবনের চেয়ে আলোচনায় তার ব্যক্তি জীবন। ৩৩ বছরের প্রেমিকাকে ১০০ মিলিয়ন ইউরো দিয়ে গিয়েছেন এই সাবেক রাষ্ট্রনেতা।

গেলো মাসেই ৮৬ বছরে মারা যার কোটিপতি বার্লুসকোনি। তার মৃত্যুর পরই রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে এক প্রতিবেদন করেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ান। সেখানেই প্রেমিকা মার্থা ফ্যাসিনাকে বিপুল সম্পত্তি দান করে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

যা নিয়ে এখন ইতালিতে রীতিমতো হইচই চলছে। ধনকুবের বার্লুসকোনির মোট সম্পত্তির পরিমাণ ছয় বিলিয়ন ইউরো। মৃত্যুর আগেই সম্পত্তি নিয়ে উইল করে যান তিনি। সেখানেই তরুণী প্রেমিকাকে বিপুল টাকা দান করার উল্লেখ করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী।

বার্লুসকোনির সঙ্গে ৩৩ বছর বয়সী ফ্যাসিনার প্রেমের সম্পর্ক ছিলো। তার দল ফোর্জা ইটালিয়া’র ডেপুটি’ পদে দায়িত্ব সামলাচ্ছেন মার্থা। ২০২০ সালের মার্চ মাসে বার্লুসকোনির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মার্তা। তাদের বিয়ে হয়নি। যদিও মৃত্যুশয্যায় মার্থা ‘স্ত্রী’ বলে গেছেন তিনি।

এছাড়া তিনি মৃত্যুর আগে তার ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর মার্সেলো ডেল’উত্রির জন্য ৩০ মিলিয়ন ইউরো রেখে গেছেন। তার ব্যবসার দায়িত্বভার দুই সন্তান মারিনা এবং পিয়ার সিলভিওর কাঁধে তুলে দিয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language