পশ্চিমবঙ্গ

অমিত শাহকে ফোন করেছি, প্রমাণ হলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব

কলকাতা, ১৯ এপ্রিল – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, পার্টির জাতীয় স্ট্যাটাস ফিরে পেতে আমি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলাম, কেউ এমন প্রমাণ দিতে পারলে পদত্যাগ করব। বুধবার রাজ্যের সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার দাবি করেন, জাতীয় পর্যায়ে পার্টির মর্যাদা হারিয়ে দিশেহারা অবস্থায় রয়েছে তৃণমূল কংগ্রেস। এ অবস্থায় পার্টির স্ট্যাটাস ফিরে পেতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন তিনি।

শুভেন্দুর এ দাবির জবাবে বুধবার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই মন্তব্য করেন মমতা। অন্যদিকে মমতা পাল্টা অভিযোগ করেন, শুভেন্দু মিথ্যা বলছে। তিনি এ ধরনের মিথ্যা বলতে অভ্যস্ত।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগ পর্যন্ত মমতার ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন শুভেন্দু। কিন্তু নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তিনি। এরপর মমতা ও শুভেন্দুর মধ্যে রাজনৈতিক বিতণ্ডা বাড়তে থাকে।

এনডিটিভি জানায়, চলতি মাসের শুরুর দিকে মমতার পার্টি তৃণমূল কংগ্রেসের জাতীয় পর্যায়ের মর্যাদা কেড়ে নেয় নির্বাচন কমিশন। কমিশনের অভিযোগ, দলটির যথেষ্ট গ্রহণযোগ্যতা নেই। কমিশনের এ সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে তৃণমূল।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৯ এপ্রিল ২০২৩


Back to top button
🌐 Read in Your Language