উত্তর আমেরিকা

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপকে সমর্থন দিলেন রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিক

রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিক

ওয়াশিংটন, ১৯ অক্টোবর-ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন রিপাবলিকান সিনেটর ডেভ ম্যাককরমিক। তাঁর দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছিল এবং দেশটির শাসকগোষ্ঠীর কারণে মার্কিন নাগরিকদের রক্ত ঝরেছে।

পেনসিলভানিয়ার এই সিনেটর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্পের সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের হুমকি মোকাবিলা করতে ট্রাম্প কঠিন ও সাহসী সিদ্ধান্ত নিয়েছেন।

ম্যাককরমিক আরও বলেন, ইরানের নেতাদের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। তাদের হয় পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে, নয়তো অব্যাহত অর্থনৈতিক ও সামরিক চাপের মুখোমুখি হতে হবে।

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়ে এই সিনেটর বলেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।

এস এম/ ১৯ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language