ঢাকা

কুয়াশায় মোড়ানো ঢাকা, বেলা বাড়লেও দেখা নেই সূর্যের

ঢাকা, ০৯ ডিসেম্বর- সাধারণত দেশের অন্য সব অঞ্চলের চেয়ে ঢাকায় শীতের তীব্রতা কিছুটা কম থাকে। তবে ডিসেম্বরে এসে এ অঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় একই জায়গায় অবস্থান করলেও সূর্যের দেখা না মেলা, কুয়াশা পড়া ও উত্তর/উত্তর-পশ্চিমের হিমেল বাতাসে ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা।

ঢাকায় গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাত থেকে কুয়াশা পড়া শুরু করে। আজ বুধবারও (৯ ডিসেম্বর) হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে আছে রাজধানী শহর। সকাল ১০টার পরও দেখা নেই সূর্যের। রয়েছে হিমেল হাওয়া। এ দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন : বাবুনগরী-মামুনুলদের বিরুদ্ধে একদিনে দুই মামলা

উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্রঃ জাগো নিউজ
আডি/ ০৯ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language