আইন-আদালত

মাদারীপুরে চাঞ্চল্যকর রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড

মাদারীপুর, ২১ মার্চ – মাদারীপুরে চাঞ্চল্যকর রাজীব সরদার হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুন ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এ সময় চারজনকে খালাস দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান সিংহ।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২১ মার্চ ২০২৩


Back to top button
🌐 Read in Your Language