মধ্যপ্রাচ্য

তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত ৪৩০০ ছাড়াল

আঙ্কারা, ০৭ ফেব্রুয়ারি – তুরস্ক ও সিরিয়া আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা চার হাজার তিনশ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছেন দুই হাজার ৯২১ জন। আর সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। দেশ দুটির স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে গার্ডিয়ান।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ৯২১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে অন্তত পাঁচ হাজার ৬০৬টি বহুতল ভবন ধসে পড়েছে।

অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

সূত্র: কালের কন্ঠ
আইএ/ ০৭ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language